ছাতক প্রতিনিধিঃ ছাতকের চরমহল্লায় ছাত্রলীগের সদ্য ঘোষিত উপজেলা কমিটিকে প্রত্যাখ্যান করে আবারো ঝাড়ু– মিছিল করেছে ছাত্রলীগ। রোববার বিকেলে চরমহল্লা ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে মিছিল শেষে প্রতিবাদ সভা করে ছাত্রলীগ নেতাকর্মীরা।
ছাত্রলীগ নেতা আমির হোসেন আলীর সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, ছাত্রলীগ নেতা শাহজাহান শাহীন, আফজাল হোসেন, মাছুম আহমদ, মিঠু দেব, মাছুম বিল্লাহ, ইব্রাহিম আলী, সাদিকুর রহমান, মাহবুবুল আলম, আবু তাহের, আল আমিন, এমদাদ হোসেন, শাহনাজ, মিজান উদ্দিন, মোহাম্মদ আলী, জাবেদ বখত, অপু ধর, তারেক আহমদ, শাকিল, রমজান আলী, আবু সুফিয়ান প্রমুখ।
এসময় ছাতক উপজেলা কমিটিকে অ-গঠনতান্ত্রিক ও অবৈধ বলে ঘোষনা করে ছাত্রলীগ নেতৃবৃন্দ। এরআগে উপজেলা কমিটিকে প্রত্যাখ্যান করে ছাতক শহরে ও গোবিন্দগঞ্জে পৃথক ঝাড়– মিছিল অনুষ্ঠিত হয়েছে।
Sylhetnewsbd Online News Paper