সিলেট নিউজ বিডি ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ৫ আসনের জাতীয় পার্টির মনোনয়ন পত্র জমা দিলেন আ.ন.ম.ওহিদ কনা মিয়া।
তিনি পাটির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে জাতীয় পাটির যুগ্ন দপ্তর সম্পাদক সুলতান মাহমুদ এর কাছে মনোনয়ন ফরম জমা দেন। জাতীয় পার্টির নেতা কর্মী সহ ছাতক-দোয়ারাবাজারের সর্বস্তরে জনগনে কাছে দোয়া চান।কেন্দ্রীয় নির্বাহী কমিটির এই নেতা তিনি জোর দিয়ে বলেন ইনশাআল্লাহ পল্লীবন্ধু আমাকে নমিনেশন দিবেন এবং নমিনেশন পেলে আমি জনগনের ভালবাসা অর্জন করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ আসনটি পুনরুদ্ধার করে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদেরকে উপহার দিতে চাই।
Sylhetnewsbd Online News Paper