ওমরাহ হজে পালিয়ে যাওয়া আসামী সিলেটে গ্রেফতার

সিলেট নিউজ বিডি ডেস্ক: ওমরাহ হজে পালিয়ে যাওয়া আসামী নজরুল ইসলাম আকঞ্জীকে (৫২) গ্রেফতার করা হয়েছে। ২৩ নভেম্বর সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বাহুবল মডেল থানার এসআই শহীদুল ইসলাম নেতৃত্বে তাকে গ্রেফতার পুলিশ। গত ১৯ নভেম্বর সোমবার বাহুবল মডেল থানায় নজরুল ইসলাম আকঞ্জীকে ১নং আসামী করে ৫ জনের নামে একটি সাধারণ ডায়রী করা হয়। যার নং- ১৮, তাং- ১৯/১১/২০১৮।

জানা যায়, নজরুল ইসলাম আখঞ্জী হবিগঞ্জ জেলার বাহুল থানার সুকচর ২নং ওয়ার্ডের বাসিন্দা। ২৪ অক্টোবর গ্রেফতারকৃত আসামী নজরুল ইসলাম আকঞ্জী আল মনসুর এয়ার সার্ভিস থেকে ৭৮ হাজার টাকা প্যাকেজে বাংলাদেশ বিমানে সিলেট-ঢাকা-জেদ্দা ফ্লাইটে ১৪ দিনের জন্য উমরাহ পালনে যান। তাকে অনেক চেষ্টা করেও সেখান থেকে ফেরত আনতে পারেনি আল মনসুর ট্রাভেলস কর্তৃপক্ষ। পরে নজরুল ইসলামের স্ত্রী নুরুন নাহারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান ৩ লক্ষ টাকা প্রদান করা হলে, ২ দিনের মধ্যে সে দেশে ফেরত আসবে। তাদের এই শর্তে রাজি হয়ে ট্রাভেলস কর্তৃপক্ষ ৩নং আসামী একই গ্রামের আব্দুর রশীদের হাতে ৩ লক্ষ টাকা প্রদান করে। পরে ২৩ নভেম্বর ১নং আসামী নজরুল ইসলাম আখঞ্জী সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে আসলে তাকে গ্রেফতার করে বাহুবল মডেল থানা পুলিশ।