আহম্মদ কবির,তাহিরপুর প্রতিনিধিঃ দেশের ঐতিহ্য দেশের দ্বিতীয় রামসার সাইট,মা মাছ ও পাখির অভয়ারন্য টাংগুয়ার হাওরে অতিথি পাখি নিধন বন্ধ ও অবৈধ মৎস্য আহরণের বিষয়ে সচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
১৫ডিসেম্বর শনিবার বিকাল ৩টায় টাংগুয়ার হাওর পাড়ে, টাংগুয়ার হাওর কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড এর আয়োজনে ও সুনামগঞ্জ জেলা প্রশাাসকে উদ্যোগে অনুষ্ঠিত টাংগুয়ার হাওরে অতিথি পাাখিও অবৈধ মৎস্য নিধন বন্ধে মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।
টাংগুয়ার হাওর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি মনির মিয়ার সভাপতিত্বে, টাংগুয়ার হাওর প্রকল্প উন্নয়ন কর্মী ও( ইরা)প্রকল্প সমন্বয়কারী তাওহীদুর রহমানের সঞ্চালনায়,প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জনাব মোঃ শফিউল আলম,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার জনাব আল আমিন সরকার,সভার শুরুতেই টাংগুয়ার হাওর পাড়ের বিভিন্ন গ্রাম কমিটি হতে আগত প্রতিনিধিদের শুভেচ্ছান্তে টাংগুয়ার হাওরে অতিথি পাখি ও অবৈধ মৎস্য নিধন বন্ধে উপস্থিতিদের মতামত উপস্থাপন করার আহবান জানান টাংগুয়ার হাওর কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড এর সাধারন সম্পাদক আহম্মদ কবির,টাংগুয়ার হাওরের বিভিন্ন কার্যক্রম নিয়ে উপস্থাপন করেন (আই,ইউ,সি,এন)এর সহকারী প্রোগ্রাম অফিসার মেহেদী হাসান,উপস্থিত বিভিন্ন গ্রাম কমিটি হতে আগত প্রতিনিধিদের মধ্যে মতামত উপস্থাপন করেন টাংগুয়ার হাওর কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড এর সম্মানিত সদস্য ওয়াকি তালুকদার,টাংগুয়ার হাওর পাটাবুকা গ্রাম সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড এর সম্মানিত সদস্য জুনায়িদ মিয়া,টাংগুয়ার হাওর দায়িত্বরত গোলাবাড়ি আনসার এ পিসি আপ্তাব মিয়া,টাংগুয়ার হাওর দায়িত্বরত ভারপ্রাপ্ত কমিউনিটি গার্ড সুপারভাইজার আফিস আলী,প্রমুখ
প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জনাম শফিউল আলম ,টাংগুয়ার হাওরের অতিথি পাখি ও অবৈধ মৎস্য নিধন বন্ধে বিভিন্ন গ্রাম হতে আগত প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে বলেন টাংগুয়ার হাওর পাড়ের জনগোষ্ঠীর বিকল্প আয়ের জন্য যৌক্তিক দাবীগুলা সিদ্ধান্ত করার জন্য আমি মাননীয় জেলা প্রশাসক মহুদয়ের সাথে আমি আলাপ করিব এবং সিদ্ধান্ত করার চেষ্টা করিব,কিন্তু আপনারা প্রতিটি গ্রাম ইউনিয়ন ও কেন্দ্রীয় কমিটির প্রতিনিধিগন অতিথি পাখি ও অবৈধ মৎস্য নিধন রোধ করতে দায়িত্বশীল ভুমিকা পালন করতে হবে,টাংগুয়ার হাওরে পাখি ও অবৈধ মৎস্য আহরণের সাথে সম্পৃক্ত রয়েছে কে কে অবশ্যই আপনারা জানেন, তাদের তালিকা করে টাংগুয়ার হাওরের দায়িত্বরত এক্সিউটিব ম্যাজিস্ট্রেট এর কাছে অবহিত করুণ।তারা পাখি ও অবৈধ মৎস্য নিধন বন্ধ না করলে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।তিনি আরো বলেন হাওর পাড়ের প্রতিটি হাটবাজারে বিক্রয় বন্ধ করতে হবে যদি কোন বাজারে পাখি বিক্রয় হয়, সে বাজারের ইজাদারের ইজারা বাতিল করা হবে।
Sylhetnewsbd Online News Paper