ছাতকের সিংচাপইড় ইউনিয়নে ধানের শীষের সমর্থনে সভা অনুষ্ঠিত

ছাতক প্রতিনিধিঃ ছাতকে ধানের শীষের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার সিংচাপইড় ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইউনিয়নের কামারগাঁওস্থ শান্তিগঞ্জ বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ ২০ দলের নেতাকর্মীরা অংশ নেন।
ইউনিয়ন বিএপির সভাপতি লিয়াছ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছায়েম আহমদের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, ছাতক উপজেলা বিএনপির সাবেক উপদেষ্টা হাজী আমজদ আলী আসকর ও কয়েছ আহমদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা সৈয়দ মনসুর আহমদ, বিএনপি নেতা আবদুল হামিদ, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এনামুল কবির এনাম, বিএনপি নেতা ধন মিয়া, মফজ্জিল আলী, ইউপি জামায়াতের সভাপতি আবু তাহের, জামায়াত নেতা আখলুছ মিয়া, ইউপি বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক আযাদ রাব্বানী, জেলা যুবদলের সদস্য শেখ ফরহাদ আহমদ গাজী মিল্টন, ইউপি বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক অলিউর রহমান আলেক ও সুজন মিয়া, ইউপি যুবদল সভাপতি সালেহ আহমদ প্রমূখ। এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ ২০দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।