বিজয় দিবসে ঝিগলী স্কুল এন্ড কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত

সিলেট নিউজ বিডি ডেস্কঃ ছাতক উপজেলার ভাতগাও ইউনিয়নের ঝিগলী উচ্চবিদ্যালয় ও কলেজে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে কলেজ অডিটোরিয়ামে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।

১৬ ডিসেম্বর রোববার ঝিগলী উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম সাহেবের সভাপতিত্বে,বিদ্যালয়ের শিক্ষক মাষ্টার মোশাররফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় শুরুতে কোরআন তেলাওয়াত করেন ১০ ম শ্রেণীর ছাত্র মোঃইমরান আহমদ।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উচ্চবিদ্যালয় ও কলেজের গভর্নিংবডির সভাপতি,বিশিষ্ট শিক্ষাবিদ জনাব আলহাজ্ব আ.ন.ম.ওহিদ কনা মিয়া।

আরো বক্তব্য রাখেন ঝিগলী গ্রামের প্রবীণ মুরব্বী আজিজুর রহমান,সফিকুল ইসলাম ধর্মীয় শিক্ষক মোঃআবুহানিফা,কবি ইমামুল ইসলাম রানা,বুরহান উদ্দিন হবি মেম্বার প্রমুখ।

উপস্থিত ছিলেন গভর্নিংবডির অন্যান্য সদস্য,বিদ্যালয়ের শিক্ষক শিক্ষকা ও ছাত্র ছাত্রীবৃন্দ। বিজ্ঞপ্তি