সিলেট নিউজ বিডি ডেস্ক: সুনামগঞ্জ-৫ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সাংসদ মুহিবুর রহমান মানিকের সমর্থনে বঙ্গবন্ধু ফাউন্ডেশন ছাতক উপজেলা শাখার উদ্যোগে এক আলোচনাসভা মঙ্গলবার সকালে শহরের ডাকবাংলা রোডস্থ ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
ফাউন্ডেশনের উপজেলা শাখার আহবায়ক আব্দুল ওয়াহিদ মজনুর সভাপতিত্বে ও সদস্য সচিব এ্যাডভোকেট মনির উদ্দিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, যুগ্ম আহবায়ক আজমান আলী, কবির মিয়া, আব্দুল গফুর, ডা. মোহাম্মদ আজাদ মিয়া, পীর, আবর মিয়া পীর, আলহাজ্ব সাদেক আহমেদ, গিয়াস মিয়া, ছাতক পাথর ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক শামছু মিয়া, জেলা ছাত্রলীগ নেতা মাহফুজ বাবলু প্রমুখ।
সভায় সভাপতির বক্তব্যে আব্দুল ওয়াহিদ মজনু বলেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়ন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আজও আমরা থেমে নেই। ছাতক-দোয়ারায় নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা নির্বাচনী মাঠে কাজ করে যাবো। বিজয়ের মাসে মুক্তিযোদ্ধের স্বপক্ষের শক্তি নৌকা প্রতীককে জনগণের ভোটে বিজয়ি করে ৩০ ডিসেম্বর মুহিবুর রহমান মানিকের গলায় বিজয়ের মালা পরিয়ে আমরা ঘরে ফিরবো।
Sylhetnewsbd Online News Paper