ছানার মিয়া (শাকিব): ছাতক উপজেলা বি.এন.পির শক্তিশালী দুটি বলয় লক্ষণীয়। তার মধ্যে বি.এন পির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক ছাতক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান দাপটের সহিত নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। এই বিজ্ঞনেতার হাত ধরেই চেয়ারম্যান প্রার্থী লিকসনের রাজনৈতিক পথ চলা। তিনি মিজানুর রহমান চৌধুরীর বিশ্বস্ত হিসাবে কাজ করছেন দীর্ঘ কাল ধরে। তিনি মনে করেন তরুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নের লক্ষে ভাতগাঁও ইউনিয়ন কে মডেল ইউনিয়ন, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত আদর্শ সমাজ বিনির্মাণে বি এন পি ভাতগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে তাকেই মনোনয়ন দেবে।
রবিবার বিকেলে সিলেট নিউজ বিডি ডটকম প্রতিনিধির সাথে একান্ত কথোপকথনে চেয়ারম্যান প্রার্থী লিকসন মিয়া বলেন, মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করার দৃঢ় প্রত্যয় নিয়েছি। আমি সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সুন্দর সমাজ বিনির্মাণে কাজ করার লক্ষ্যে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভাতগাঁও ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করার মনস্থির করেছি। বি এন পি মনোনয়ন দিলে এবং ইউনিয়নবাসীর সহযোগীতা পেলে নিজের সততা, দক্ষতা ও জবাবদিহিতার মধ্য দিয়ে ভাতগাঁও ইউনিয়ন থেকে চুরি-ডাকাতি, ছিনতাই, মাদক, যৌতুক, ইভটিজিং, হত্যা, ধর্ষণ সর্বোপরি সন্ত্রাস ও দুর্নীতি নির্মূলের মধ্যদিয়ে ক্ষুধা ও দারিদ্রমুক্ত একটি সমৃদ্ধশালী সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে ভাতগাঁও ইউনিয়নবাসীকে একটি মডেল ইউনিয়ন উপহার দিতে চাই।
তিনি, ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির দলীয় প্রতিকে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা পোষন করে ইউনিয়নবাসী, সাংবাদিকসহ সকল পেশাজীবি লোকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
Sylhetnewsbd Online News Paper