রতনের বাদাঘাটের জনসভায় জনতার ঢল

আহম্মদ কবির,তাহিরপুর প্রতিনিধিঃ স্বাধীনতার প্রতীক নৌকা, মুক্তিযুদ্ধের প্রতীক নৌকা, উন্নয়নের প্রতীক নৌকার মিছিলে মিছিলে তাহিরপুর উপজেলা বাদাঘাট নেমেছিল জনতার ঢল। ৩০শে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বুধবার বেলা ২টায় বাদাঘাট সরকারী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে আয়োজন করা হয় বিশাল নির্বাচনী জনসভার।

তাহিরপুর বাদাঘাট ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে এ বিশাল জনসভায় যোগ দিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে দুপুর ১২টা থেকেই নৌকা প্রতীক ও বিভিন্ন ব্যানার পেষ্টোন নিয়ে নৌকার স্লোগান দিতে দিতে বাদাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গিয়ে জড়ো হয়। চর্তুদিক থেকে মিছিলের পর মিছিল আসায়, মিছিলের নগরীতে পরিনত হয় বাদাঘাট বানিজ্য কেন্দ্র । বেলা ২টার দিকে খেলার মাঠটি কানায় কানায় ভরে যায় ।

এসময় এসে মঞ্চে ওঠেন বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী সুনামগঞ্জ-১উন্নয়নের রুপকার খ্যাত ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। তিনি মঞ্চে ওঠে সকল নেতাকর্মী ও সমর্থকদের হাত নেড়ে শুভেচ্ছা জানানোর সময় হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা জয় বাংলা জয় বঙ্গবন্ধু, অসীম উকিলের আগমন শুভেচ্ছার স্বাগতম, প্রতীক আছে, কোনসে প্রতীক, নৌকা নৌকা স্লোগান ও মুর্হু মুর্হু করতালি দিয়ে তাকে শুভেচ্ছা জানান।

বাদাঘাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জুনাব আলীর সভাপতিত্বে, সেলিম হায়দারের সঞ্চালনায়, আওয়ামীলীগের ঐতিহাসিক এ জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, দীর্ঘ ১০ বছর রাজনৈতিক অভিজ্ঞতা ও এলাকার বিভিন্ন উন্নয়নশীল কাজ করে এবং কাজ করার পরিস্রুতি নিয়ে আমি আপনাদের কাছে এসেছি নৌকা মার্কায় একটি ভোট চাইতে। আপনার একটি ভোট আমাদেরকে অনেক দূর নিয়ে যাবে। আপনার একটি ভোট আমাকে চির ঋণী করবে। আপনার একটি ভোট শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রীর আসনে বসাবে। আপনারা ঘরে ঘরে গিয়ে শেখ হাসিনার সালাম পৌঁছে দিন দেখবেন, কেউ আপনাদেরকে খালি হাতে ফেরত দেবেনা। সবাই নৌকা মার্কায় ভোট দেবেনা,আজ যাদুকাটা নদীর উপড় নির্মান হচ্ছে দৃষ্টি নন্দন সেতু স্কুল কলেজের সরকারি করন রাস্তাঘাটের উন্নয়ন, আজ দেশের যে উন্নয়ন করে চলছেন সে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আপনারা সকলেই নৌকা মার্কায় ভোট দিন। আমি আপনাদের কথা দিচ্ছি, সুখে দুখে আপনাদের পাশেই থাকব। সারা জীবন আপনাদের সেবক হয়ে কাজ করব আমি রতন আজকের রতন এম,পি হয়েছি আপনাদের দয়ায়।

সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন আপনাদেরই সন্তান একজন যোগ্য নেতা, তাকে মনোনয়ন দেওয়ায় আমরাও খুশি। আমরা সকলে ঐক্যবদ্ধ হয়েই নৌকার বিজয় নিশ্চিত করতে চাই। তিনি বলেন,বিগত দিনের নির্বাচনের চেয়ে এবার আরো অনেক বেশি ভোটে নৌকা জিতবে বলে আসা করছি।আমরা সবাই ঐক্যবদ্ধ আমাদের মধ্যে এখন আর বিভক্তি নেই।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীগের যুগ্ন সাধারণ সম্পাদক বাবু নান্টু রায়,সুনামগঞ্জ জেলা আওয়ামীগের যুগ্ন আহবায়ক হায়দার চৌধুরী লিটন,সুনামগঞ্জ জেলা আওয়ামীগের কৃষি বিষয়ক সম্পাদক করুনা সিন্ধু বাবুল,সিলেট মহানগর আওয়ামীলীগের ক্রিয়া বিষয়ক সম্পাদক এডভোকেট রঞ্জিত সরকার,ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস,সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি এডভোকেট আক্তারুজ্জামান সেলিম, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল হোসেন খান,তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর,তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন,আওয়ামীলীগ নেতা নিজাম উদ্দিন,প্রমুখ সভার শুরুতেই পবিত্র কুরআন হতে তিলাওয়াত করেন হারুন বিন লায়েছ,ধর্মগ্রন্থের গীতা হতে পাঠ করেন হাওর উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক টিটু পুরকায়স্থ,
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলী মর্তুজা,তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম,পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা,মধ্যনগর আওয়ামীলীগের অন্যতম নেতা শফিকুল ইসলাম শফিক,প্রমুখ এছাড়াও উপজেলার আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মীগন উপস্থিত ছিলেন
জনসমাবেশে আগত দলীয় নেতাকর্মী ও সমর্থকরা নেচে গেয়ে নৌকার মিছিলে মিছিলে মাতিয়ে তোলে উপজেলা বাদাঘাট বানিজ্য কেন্দ্র