সিলেট নিউজ বিডি ডেস্ক: মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে হবিগঞ্জের বাহুবলে সড়কেই প্রাণ গেল স্কুল ছাত্র হাবিবুর রহমানের (১৬)। এ ঘটনায় তার সঙ্গে থাকা মোঘল চাঁদ (১৬) নামে আরেক স্কুলছাত্র গুরুতর আহত হয়।
বুধবার দুপুরে উপজেলার নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্কুলছাত্র হাবিবুর রহমান উপজেলার পশ্চিম দীমূড়া গ্রামের আব্দুর রহমান ওরফে সাহেব আলীর ছেলে। সে মিরপুর ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। আহত মোঘল চাঁদ উপজেলার পশ্চিম জয়পুর গ্রামের ময়না মিয়ার ছেলে।
নিহতের পরিবারের বরাত দিয়ে বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী জানান, দুপুরে হাবিবুর তার বন্ধু মোঘল চাঁদকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হয়।
এক পর্যায়ে তারা নতুন বাজার এলাকায় পৌঁছলে মোটরসাইকলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই হাবিবুর মারা যায়।
Sylhetnewsbd Online News Paper