টাংগুয়ার হাওরে শিকারকৃত অতিথি পাখি অবমুক্ত

তাহিরপুর প্রতিনিধিঃ শীতের শুরুতেই সুুনামগঞ্জ টাংগুয়ার হাওরে অতিথি পাখির গুঞ্জনে মুখরিত হয়ে উঠলেও গত বছরের তুলনায় এ বছর অতিথি পাখি তুুুলনামুুলক ভাবে কম আসছে। এলাকাবাসীর তথ্যমতে জানা যায় টাংগুয়ার হাওরে পাখি শিকার রোধ করতে কড়াকড়ি নজরদারি থাকলেও মাঝেমধ্যে শিকারীরা পাখি শিকার করছে বিভিন্ন কায়দায় কুচা ও ফাদঁ দিয়ে।

আজ ৩ই,জানুয়ারী বৃহস্পতিবার সকালে শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের এক পাখি ব্যবসায়ী রাত্রে পাখি শিকারীদের হতে পাখি ক্রয় করে, বস্তাবন্দী করে বাজারে নিয়ে যাওয়ার সময় ১০টি অতিথি পাখি আটক করে স্থানীয় কমিউনিটির নেতৃবৃন্দ, টাংগুয়ার হাওর কমিউনিটির নেতৃবৃন্দের তথ্যমতে জানা যায় টাংগুয়ার হাওর সংলগ্ন দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের দোমাল গ্রামের এক ব্যবসায়ী শিকারীদের কাছ হতে রাত্রে পাখি ক্রয় করে সকালবেলা পাখি বস্তাবন্দী করে পাচার করার সময় স্থানীয় কমিউনিটির নেতৃবৃন্দ থাকে আটক করতে ধাওয়া দিলে শিকারী বস্তাবন্দী পাখি ফেলে রেখে পালিয়ে যায়।

আটককৃত পাখিগুলো স্থানীয় ইউপি সদস্য গোলাম কিবরিয়ার হেফাজতে রাখেন এবং উনি টাংগুয়ার হাওর দায়িত্বরত এক্সিউটিব ম্যাজিস্ট্রেট অবগত করে তাদের কাছে সোপর্দ করেন।
টাংগুয়ার হাওর দায়িত্বরত এক্সিউটিব ম্যাজিস্ট্রেট এর সাথে কথা বললে উনি বলেন আমি শুনেছি পাখি আটক করা হয়েছে আমি লোক পাঠিয়েছি পাখি গুলা নিয়ে আসতে।

আটককৃত পাখি গুলা তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনের পুকুরে বিকালে অবমুক্ত করা হয়।