দ্রুত বাঁধ নির্মাণের দাবিতে তাহিরপুরে মানববন্ধন

তাহিরপুর প্রতিনিধি: অবিলম্বে গণশুনানির মাধ্যমে পিআইসি গঠন করে, দ্রুত ফসল রক্ষা বাঁধ নির্মাণের কাজ শুরু করা ও অপ্রয়োজনীয় বাঁধ নির্মাণের প্রক্রিয়া বন্ধের দাবিতে, (১২ই,জানুয়ারি ) শনিবার হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন তাহিরপুর উপজেলা শাখার উদ্যোগে দুপুরে তাহিরপুর সদর বাজারে মানববন্ধন করেছে হাওরপাড়ের বাসিন্দারা।

মানববন্ধন চলাকালে বাঁধ নির্মাণের বিভিন্ন দাবী নিয়ে বক্তব্য হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের তাহিরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার লিটন, বীর মুক্তিযোদ্ধা উত্তম চৌধুরী, তাহিরপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক এরশাদ আলী, সাবেক সাধারণ সম্পাদক সাদেক আলী, সংগঠনের সদস্য সাজ্জাদ হোসেন শাহ, এম এ রাজ্জাক, সাংবাদিক কামাল হোসেন, জাহাঙ্গীর আলম ভুঁইয়া, সামায়ুন কবীর, সংগঠনের সদস্য রাজন চন্দ ও আবুল কাশেম প্রমুখ,