তাহিরপুর প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার রামসার সাইট খ্যাত মাছের অভয়ারণ্য টাংগুয়ার হাওরে অভিযান চালিয়ে সুতার জাল,কারেন্ট জাল সহ ১৪টি অবৈধ মৎস্য আহরণকারীদের ছোট নৌকা নৌকা আটক করেন। আটককৃত জাল ও নৌকার মূল্য প্রায় অর্ধলক্ষাধিক টাকা । জানাযায়,সোমবার (২১,জানুয়ারি ) রাত ৩টা থেকে সকাল ১২টা পর্যন্ত টাংগুয়ার হাওরের রুপাবুই,চটানিয়া,তেকুইন্যা,বেরবেরিয়া,সহ কয়েকটি স্থানে টাংগুয়ার হাওর দায়িত্বরত এক্সিউকিটিভ ম্যাজিষ্ট্রেট মাহমুদুল এর নেতৃত্বে টাংগুয়ার হাওর জীববৈচিত্র সংরক্ষণের দায়িত্বে থাকা কমিউনিটি গার্ড আনসার ও পুলিশ বাহিনীর সহযোগীতায়, বিশেষ অভিযান চালিয়ে রুপাবুই বিলের সংলগ্ন গলগলিয়া হতে ১৪টি নৌকা আটক করেন।সংশ্লিষ্টদের তথ্যমতে জানাযায় অবৈধ মৎস্য শিকারীরা ম্যাজিস্ট্রেট টহলকৃত নৌকায় রয়েছে এমন সংবাদ পেয়ে নৌকা হাওরের কিনারায় রেখে জাল নিয়ে পালিয়ে যায়।
অভিযানের একপর্যায়ে গোপন সাংবাদের ভিত্তিতে গোলাবাড়ি আনসার ক্যাম্পের সামনে অবৈধ মৎস্য আহরণকারীদের মৎস্য আহরণের জন্য পানির নিজে রাখা প্রায়( ১০০কেজি) অবৈধ কারেন্টজান কমিউনিটিগার্ড,নৌকার মাঝি ও আনসারদের দ্বারা উত্তোলন করান,
স্থানীয় সুশীল সমাজ প্রতিনিধিদের অভিযোগ রয়েছে,টাংগুয়ার হাওর দায়িত্বে থাকা আসনার ও টাংগুয়ার হাওর দায়িত্বরত নৌকার মাঝি টাকা বিনিয়ময়ে স্থানীয় জেলেদের মাছ ধরার সুযোগ করে দেয়।কিন্তু এ ব্যাপারে প্রশাসনের কোন ব্যবস্থা নেই বললেই চলে,টাংগুয়ার হাওর দায়িত্বরত এক্সিউটিভ ম্যাজিস্ট্রেট এর মোবাইল ফোন বন্ধ থাকায় উনার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
Sylhetnewsbd Online News Paper