তাহিরপুরে পালিত হচ্ছে বিশ্ব জলাভূমি দিবস

তাহিরপুর প্রতিনিধিঃ তাহিরপুরে বিশ্ব জলাভূমি দিবসের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। আজ (৩ফেব্রুয়ারি) রবিবার বেলা ১১টায় ‌সিএনআরএস এর প্রতীক প্রক‌ল্পের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে তাহিরপুর পাবলিক লাইব্রেরিতে আলোচনা সভায় মিলিত হয়। উদযা‌পিত হ‌য়ে‌ছে।অনুষ্ঠিত রেলী ও আলোচনা সভায় প্রধান অতি‌থি হিসাবে উপস্তিত ছিলেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল,‌বি‌শেষ অথি‌তি উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুস ছালাম, সি‌জিআইএস প্র‌তি‌নি‌ধি এবিএম মোস্তাইন‌ বিল্লাহ, সি,এন,আর,এস, প্রকল্প ব্যবস্থাপক ইয়া‌হিয়া সাজ্জাদ,প্রমুখঃ এছাড়াও উপজেলার বিভিন্ন এন,জিও কর্মী ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন আমাদের আগামী প্রজন্মের স্বার্থেই জলাভূমি রক্ষায় আমাদের সবাই কে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে আসতে হবে। জলাভূমি হাওর বেষ্টিত জেলা ও উপজেলা প্রান। এনজিও সংস্থার পাশা পাশি আমাদের কে এর সঠিক মূল্যায়ন করে মৎস্য সম্পদ রক্ষা করতে হবে।