উপজেলা নির্বাচনে সুনামগঞ্জে আ’লীগের মনোনয়ন পেলেন যারা

সিলেট নিউজ বিডি ডেস্কঃ সুনামগঞ্জে উপজেলা চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। মনোনয়নপ্রাপ্তরা হলেন-সুনামগঞ্জ সদর মো: খায়রুল হুদা চপল, জামালগঞ্জ মো: ইউসুফ আল আজাদ, শাল্লা চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ, বিশ্বম্ভরপুর রফিকুল ইসলাম তালুকদার, ধর্মপাশা শামীম আহমদ মুরাদ, ছাতক মো: ফজলুর রহমান, দোয়ারাবাজার আব্দুর রহিম, দিরাই প্রদীপ রায়, তাহিরপুর করুণাসিন্ধু বাবলু, দক্ষিণ সুনামগঞ্জ মো: আবুল কালাম।

শুক্রবার রাতে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় তাদের প্রার্থীতা চুড়ান্ত করা হয় বলে দলের একটি সূত্র জানিয়েছে।

উপজেলা নির্বাচনের প্রথম ধাপে আগামী ১০ মার্চ সুনামগঞ্জের ১০ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। মেয়াদ পূর্ণ না হওয়ায় প্রথম ধাপে জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচন হচ্ছে না।