আহম্মদ কবির, তাহিরপুর প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুরে ফসল রক্ষা বাঁধের কাজের মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। (১৫ই,ফেব্রুয়ারি)শুক্রবার সকালে সুনামগঞ্জের তাহিরপুরের মাটিয়ান হাওর কয়েকটি ফসল রক্ষা বাঁধের কাজ পরিদর্শনকালে দায়িত্বরতদের উপর এ ক্ষোভ প্রকাশ করেন তিনি।
ফসল রক্ষা বাঁধ সরেজমিনে পরিদর্শনকালে মন্ত্রী বাঁধের কাজে উপস্থিত দায়িত্বরত ব্যক্তিদের কাজে জানতে চান,বাঁধে কেন ঠিকমতো মাটি পড়েনি, বাঁধের কাজের ধীরগতি কেন, এসব বিষয়ে জানতে চাইলে। পানি উন্নয়ন বোর্ডের উপস্থিত কর্মকর্তারা সদুত্তর দিতে পারেননি।
পরিদর্শনকালে উপস্থিত গণমাধ্যম কর্মীদের উদ্যেশে বলেন, হাওরের ফসল রক্ষা বাঁধের কাজটি যেভাবে করার আশা করা হয়েছিল ঠিক সেই রকম হয়নি। এটার জন্য এখানকার দায়িত্বরত প্রকৌশলীরা আছেন তাদের আরও সচেতন হতে হবে ।মন্ত্রী বলেন, ফসল রক্ষা বাঁঁধের কাজে যে মেজারমেন্ট দেওয়া আছে, সেই মেজারমেন্ট অনুযায়ী কাজ না হলে , আমরা কোনো টাকা-পয়সা দিতে রাজি না।
আমাদের নির্দেশ রয়েছে( পি,আই,সি,গন) যদি দ্রুত ফসল রক্ষা বাঁধের কাজ সম্পন্ন করতে পারেন,তাহলে কৃষকের স্বপ্নের সোনালী ফসল গোলায় উঠবে। ফসল রক্ষা বাঁধের কাজের জন্য যে পরিমান বরাদ্দ দেওয়া আছে তারা তা পাবে,কিন্তু বাঁধের কাজ সম্পন্ন না করে টাকা দিতে আমরা রাজি না।
সে সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান, পানি উন্নয়ন বোর্ডেও নির্বাহী প্রকৌশলী আবু বক্কর ছিদ্দিক ভূঁইয়া তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমুখ।
Sylhetnewsbd Online News Paper