আহম্মদ কবির: সুনামগঞ্জ তাহিরপুর উপজেলা বড়দল দক্ষিণ ইউনিয়নের বড়দল নতুন হাটি,বড়দল পুরাতন হাটি, বাগবাড়ি, জামলাগর ও গাজিপুর গ্রামের নতুন বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করা হয়।
আজ ২৮ জুলাই শনিবার দুপুরে বড়দল গ্রামের প্রবীণ মুরব্বী ওয়ারিশ উদ্দিনের সভাপতিত্বে বিদ্যুৎ সংযোগ উপলক্ষে বড়দল দাখিল মাদ্রাসার মাঠে জনসভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন, সুনামগঞ্জ-১আসনের সংসদ সদস্য ইঞ্জিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এমপি, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধরী বাবুল, ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন,তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সুনামগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুস ছুবহান আখঞ্জি,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অমল কর, উপজেলা পরিষদের ভাইস চেয়ার রিয়াজ উদিন খন্দকার লিটন, সহসভাপতি আলকাছ উদ্দিন খন্দকার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর হুসেন খোকন, তাহিরপুর থানা অফিসার ইন-চার্জ আতিকুর রহমান তাহিরপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন, তাহিরপুর উপজেলা যুবলীগের আহবায়ক হাফিজ উদ্দিন পলাশ, সেচ্ছাসেবক লীগে সহ সভাপতি আবুল খায়ের আওয়ামীলীগ নেতা সিরাজুল ইসলাম প্রমুখ। এছাড়াও তাহিরপুর উপজেলা আওয়ামিলীগ ও আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেত্রী বৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ, এই স্লোগানকে সামনে রেখাই আমরা প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ পৌঁছে দিচ্ছি। শুধু তাই নয়, শেখ হাসিনার সরকার দেশে রাস্তা ঘাট বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ সর্ব ক্ষেত্রেই ব্যাপক উন্নয়ন করেন যাহা বর্তমানে দৃশ্যমান।
Sylhetnewsbd Online News Paper