তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জ তাহিরপুর উপজেলায় মৌসুমী ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে সার ও মাসকালাই বীজ বিতরণ করা হয়েছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে তাহিরপুর উপজেলার বিভিন্ন গ্রামের ৯০ জন কৃষকের হাতে প্রত্যেককে ১৫ কেজি করে সার ও ১০ কেজি মাসকালাই বীজ তুলে দেওয়া হয়।
এসময় একটি সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা কৃষি কর্মকর্তা মো. একরামুল হোসেন এর সভাপতিত্বে বক্তব্যে রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মুনতাসির হাসান পলাশ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম,উপজেলা আওয়ামিলীগ যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম,সাংবাদিক রাজন চন্দ, আবুল কাশেম, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ প্রমুখ।
Sylhetnewsbd Online News Paper