হাওর বেষ্টিত তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে ‘মিড ডে মিল’ উদ্বোধন

তাহিরপুর প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামিলীগের সভানেত্রী শেখ হাসিনা সরকারের উদ্যোগে শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়নের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে ফিডিং নীতিমালার আওতায় শিক্ষা প্রতিষ্টানে মিড ডে মিল চালু করেছেন। সেই ধারাবাহিকতায় (১৯সেপ্টেম্বর) বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জের হাওর বেষ্টিত তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে ‘মিড ডে মিল’ চালু করা হয়েছে।

এই হাওর বেষ্টিত উপজেলায় এই প্রথম তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে মিড ডে মিলের শুভ উদ্বোধন করেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল। উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষনীয় বিষয়ে বক্তব্য প্রদান করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার( ভারপ্রাপ্ত) মুনতাসির হাসান পলাশ।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা আল আমিন, তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাররফ হোসেন, তাহিরপুর উপজেলা আওয়ামিলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক এএইচএম লিয়াকত,সহকারী শিক্ষক জাহিদ হাসান প্রমুখ।
এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
অন্যদিকে বিদ্যালয়ে মিড ডে মিল চালু হওয়ায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আনন্দ উৎসাহ উদ্দীপনা লক্ষ করা গেছে। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতিতি বাড়বে বলে মনে করছেন স্থানীয় জনসাধারণ।