তাহিরপুর প্রতিনিধিঃ সুনামগঞ্জ তাহিরপুর উপজেলায় বঙ্গবন্ধুর কন্যা মাদার অফ হিউম্যানিটি উন্নয়নের স্বপ্নদ্রষ্টা দেশরত্ন শেখ হাসিনার ৭৩ তম শুভ জন্মদিন উপলক্ষ্যে তাহিরপুর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকাল ১১টায় উপজেলা ছাত্রলীগের আয়োজনে তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রকারের একসঙ্গে ১৩টি বৃক্ষ রোপন করে, শেখ হাসিনার জন্মদিন পালিত করেন এ সময় উপস্থিত উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা শুভ হউক শেখ হাসিনা জন্মদিন এই স্লোগানে স্লোগানে বৃক্ষরোপন করেন। কর্মসূচিতে অংশগ্রহন করেন তাহিরপুর উপজেলা ছাত্রলীগ নেতা আবুল কাশেম,আশ্রাউজ্জামান ইমন,রাজন চন্দ ,মোনায়েম শরীফ, জাহিদ হাসান রুবেল,লিমন মিয়া,পারভেজ আহমেদ, রকিবুর রহমান,মতিন মিয়া,সৈকত দে,জুয়েল আহমেদ,শুভ আহমেদ প্রমুখ।
দেশরত্ন শেখ হাসিনার জন্মদিনে শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসূচিতে অনেক উৎসাহ ও উদ্দীপনা নিয়ে তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হেসেন,সিনিয়র সহকারি শিক্ষক এ এইচ এম লিয়াকত,সহকারি শিক্ষক সুলেমান হুসেন ও বিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দরা কর্মসূচিতে অংশগ্রহন করেন।
Sylhetnewsbd Online News Paper