আহাম্মদ কবির তাহিরপুর হতেঃ সুনামগঞ্জ তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের কাশতাল গ্রাম সংলগ্ন বিলকে পর্যটনের অপার সম্ভাবনাময় লাল শাফলার বিকি বিল হিসাবে শনিবার (১২ অক্টোবর) সকাল ০৮.৩০ টায় শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
এ সময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত ভূমি মোঃ মুনতাসির হাসান, জেলা প্রশাসকের কার্যালয় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আক্তার জাহান সাথী, জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাত, যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার হাবিব সারোয়ার আজাদ,স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ সহ দেশের বিভিন্ন স্থান হতে আসা পর্যটকবৃন্দ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসকের মিডিয়া সেল জানাযায়, তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের বাদাঘাট-টেকেরঘাট রাস্তার কাশতাল গ্রামের পাশে অবস্থিত বিকি বিলটি,কাশতাল ও বুড়কাড়া এবং আমবাড়ি গ্রাম সহ তিনটি এই বিকি বিলটিকে তিন দিক থেকে ঘিরে রেখেছে বিলটির পাশেই রয়েছে মেঘালয়ের সীমান্ত ।জানাযায় কোন রকম চাষাবাদ ছাড়াই ১৫-১৬ বছর যাবত প্রাকৃতিকভাবে এই বিলে লাল শাপলা ফুলের বিপুল সমারোহ ঘটে। বছরের ছয় মাস এই বিলে পানি থাকে বিধায় ছয় মাসই লাল শাপলার এই অপরুপ দৃশ্য যাহা দর্শনার্থীদের মনোমুগ্ধকর। ভোর থেকে দুপুর ১২.০০টা পর্যন্ত এই বিলে ফুটে থাকা শাপলাগুলো সবুজের মধ্যে লাল চাদরে ঢেকে রাখে যা এখানে ঘুরতে আসা ভ্রমণ পিপাসুদের ভ্রমণের আনন্দে নতুন মাত্রা তৈরি করে । বিকিবিলের উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন তাহিরপুর উপজেলাধীন বিশ্ব ঐতিহ্যের অংশ টাঙ্গুয়ার হাওর, নয়নাভীরাম নিলাদ্রী ডিসি পার্ক, শহীদ সিরাজ লেক, বারেকের টিলা, যাদুকাটা নদী, শিমুল বাগান, প্রত্নতাত্তিক নিদর্শন হলহলিয়া জমিদার বাড়ির পাশাপাশি লাল শাপলার বিকি বিলটি পর্যটন সম্ভবনার নতুন মাত্রাযোগ করবে। এই বিকিবিলটি হলহলিয়ার চক ও দিঘলবাঁক মৌজার প্রায় ১৪.৯৫ একর জায়গা নিয়ে গঠিত। তিনি বলেন ভবিষ্যতে এটি পর্যটনে আকর্ষণে নতুন সম্ভাবনাসৃষ্টি করবে এবং জেলা প্রশাসন বিকিবিল এর উন্নয়নসহ এলাকার রাস্তাঘাট উন্নয়নের ব্যবস্থা গ্রহণ করবে।
Sylhetnewsbd Online News Paper