সিলেট নিউজ বিডি ডেস্কঃ সুনামগঞ্জ তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই লক্ষাধিক টাকার ৩টি কোনাজাল আটক করে আগুনে পুড়ে ভস্মীভূত করা হয়েছে।
শনিবার ১২ অক্টোবর দুপুর টায় সুনামগঞ্জ তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়ন পরিদর্শন ও বাদাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে জেলা প্রশাসকের কার্যালয় পত্যাবর্তন কালে উপজেলার মিয়ারচর গ্রাম সংলগ্ন যাদুকাটা নদীতে অবৈধ কোনাজাল দেখতে পান জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। এ সময় তিনি সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাত কে মৎস সংরক্ষণ আইনে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশনা প্রদান করলে তিনি সঙ্গে সঙ্গে মোবাইল কোর্ট পরিচালনা করে যাদুকাটা নদী থেকে ০৩(তিন) টি বড় কোনাজাল আটক করে, আটকের পূর্বেই অবৈধ কোনাজাল দিয়ে মৎস্য আহরণ নারী-রা পালিয়ে যায়। পরে আটকৃত কোনাজাল গুলো আগুনে পুড়িয়ে ফেলা হয় যার আনুমানিক মূল্য প্রায়-দুই লক্ষাধিক টাকা। এ সময় উপস্থিত ছিলেন বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ, বাদাঘাট পুলিশ ফাঁড়ির এ এস আই জহিরুল ইসলাম, প্রমুখ এছাড়াও বাদাঘাট ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, বীরমুক্তিযোদ্ধাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Sylhetnewsbd Online News Paper