জনগণের তথ্য অধিকার নিশ্চিত করতে হবেঃ মর্তুজা আহমেদ

তাহিরপুর প্রতিনিধিঃ সুনামগঞ্জ তাহিরপুর উপজেলায় তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক প্রশিক্ষণ ও জন অবহিতকরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬,অক্টোবর) সকাল ১১টায় তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত ভূমি মুনতাসির হাসান পলাশের সভাপতিত্বে তাহিরপুর উপজেলা পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত জন অবহেলিতকরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ হাওরাঞ্চলে সন্তান প্রধান তথ্য কমিশনার মর্তুজা আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য কমিশনের সহকারী পরিচালক শাহাদাত হোসেন, সহকারী প্রোগ্রামার খান মোয়াজ্জেম হোসেন, এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুস সোবহান আখঞ্জী, তাহিরপুর থানা অফিসার ইন-চার্জ আতিকুল রহমান, প্রেস ক্লাবের সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে বক্তব্যে হাওর অঞ্চলের সন্তান প্রধান তথ্য কমিশনার মর্তুজা আহমেদ বলেছেন,তথ্যের অবাধ প্রবাহ এবং জনগণের তথ্য অধিকার নিশ্চিতকরনের লক্ষ্যেই তথ্য অধিকার আইন ২০০৯ প্রনীত হয়েছে। সংবিধান মতে যেহেতু জনগন প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক,সেহেতু জনগণের ক্ষমতায়নে জন্য তথ্য অধিকার নিশ্চিত করতে হবে । জনগণের তথ্য অধিকার নিশ্চিত করা হলে, সরকারি স্বায়ত্বশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থা এবং সরকারি ও বিদেশী অর্থায়নে সৃষ্ট বা পরিচালিত বেসরকারি সংস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে,দুর্নীতি হ্রাস পাবে ও সুশাসন প্রতিষ্ঠিত হবে।