তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের কাউন্সিল নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব চায় তৃণমূল

তাহিরপুর প্রতিনিধিঃ গত ১৭ নভেম্বর তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল হওয়ার কথা থাকলেও রহস্যজনক কারণে নির্ধারিত তারিখে সম্মেলন হয়নি। এ নিয়ে উপজেলার সাতটি ইউনিয়নের তৃণমূল নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। এছাড়াও নানা আলোচনা-সমালোচনার ঝড় বইছে।

বিভিন্ন তথ্যসুত্রে জানা যায়, কেন্দ্রীয়ভাবে ১৭ নভেম্বর রবিবার তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল হওয়ার তারিখ নির্ধারণ করা হয়। এতে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা বিরাজ করেছিলো। সম্মেলনকে সামনে রেখে উপজেলা আওয়ামী লীগের পদ প্রার্থীরা জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জেলার শীর্ষ নেতাদের সাথে যোগাযোগের দৌড়ঝাঁপ করতে দেখা গিয়েছিল,কিন্তু পূর্বে নির্ধারিত তারিখে সম্মেলন না হওয়ায় উপজেলা আওয়ামীলীগের তৃণমূলে পূর্বে যে উৎসাহ আমেজ বিরাজ করেছি এখন খানিকটা ভাটা পড়তে দেখা যাচ্ছে।

উপজেলা আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের সাথে আলাপচারিতায় জানাযায় তারা কাউন্সিল নির্বাচনের মাধ্যমেই পরীক্ষিত যোগ্যতাসম্পন্ন বিতর্ক মুক্ত নেতাকেই উপজেলা আওয়ামী লীগের শীর্ষ পদে দেখতে চেয়েছিলেন,কিন্তু কেন কি কারণে সম্মেলন স্থগিত হয়েছে এখন পর্যন্ত সঠিক ভাবে তারা অবগত নয়।,জানাযায় ১৭নভেম্বর তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সম্মেলনকে ঘিরে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে ছিল ব্যাপক আশা আকাঙ্খা, কাউন্সিল নির্বাচনের মাধ্যমে সঠিক যোগ্য ও বিতর্ক মুক্ত নেতৃত্ব বেড়িয়ে আসবে।কিন্তু হঠাৎ করে সম্মেলন হবে না এমন সংবাদে, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে হতাশা বিরাজ করছে। তৃণমূল নেতাকর্মীদের সাথে আলাপচারিতার একপর্যায়ে প্রতিবেদকের মাধ্য তৃণমূলে আওয়ামিলীগ কে শক্তিশালী করতে দ্রুত কাউন্সিল নির্বাচনের মাধ্যমে সঠিক ও যোগ্যতাসম্পন্ন নেতৃত্ব তৈরী করার দাবী জানান।

এছাড়াও উপজেলা আওয়ামীলীগের তৃণমূল নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যম পেইজবুকে লিখেছেন উপজেলা আওয়ামীলীগের বিগত দিনের নেতৃত্ব হতে শিক্ষা নিয়ে,কাউন্সিল নির্বাচনের মাধ্যমে জেলা নেতৃবৃন্দ যদি তাহিরপুর উপজেলায় একটি সুন্দর, নির্ভেজাল ও বিতর্কমুক্ত ব্যক্তিদের পদ দিয়ে সুন্দর একটি কমিটি উপহার দেন। আমরা আশাবাদী তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ মুজিব আদর্শের একটি শক্তিশালী সংগঠনে পরিনত হবে। না হয় বিগত দিনের ন্যায় দলের মধ্যে থাকবে বিভক্তি, ক্ষতিগ্রস্ত হবে বঙ্গবন্ধুর আদর্শের লড়াকু সৈনিকেরা,কিন্তু পূর্বে নির্ধারিত তারিখে সম্মেলন না হওয়া ভাল রক্ষণ মনে হচ্ছে না।

এ ব্যাপারে তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের বর্তমান সভাপতি আবুল হোসেন খান এর মোবাইল ফোনে একাধিক বার চেষ্টা করলেও মোবাইলটি বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ ব্যাপারে তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি পদের দাবীদার মোহতাহার হোসেন আখঞ্জী শামীম বলেন, আমি ছাত্রজীবন থেকেই আমার প্রিয় দল বাংলাদেশ আওয়ামিলীগের সাথে সম্পৃক্ত ছিলাম, তাহিরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি দায়িত্ব পালন সহ উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ও সভাপতির দায়িত্ব পালন করেছি বর্তমানে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সম্মানিত সদস্য হিসাবে, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের তৃণমূলে নেতাকর্মীদের সাথে সু সম্পর্ক রেখে, তাহিরপুর উপজেলা আওয়ামিলীগ কে একটি শক্তিশালী সংগঠন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। উনি বলেন উপজেলা আওয়ামীলীগের তৃণমূলের নেতাকর্মীদের ভালবাসা ও উৎসাহ এবং সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সম্মানিত সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি বিশেষ করে আমার প্রিয় নেতা বঙ্গবন্ধুর আদর্শের লড়াকু সৈনিক ব্যারিস্টার এম এনামুল করিম ইমন এর অনুপ্রেরণায় আমি এ পর্যন্ত পৌঁছাতে পেরেছি, ১৭তারিখ তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সম্মেলন কে ঘিরে তৃণমূলের নেতাকর্মীদের উৎসাহ পেয়েছিলাম, কিন্তু নির্ধারিত সময়ে সম্মেলন না হওয়ায়,তৃণমূল নেতাকর্মীদের মধ্যে হতাশা বিরাজ করছে।আমি আশাবাদী জেলা কমিটি দ্রুত একটি সম্মেলনের মাধ্যমে তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের তৃণমূলের নেতাকর্মীদের দাবী সম্পন্ন করবেন, পরিশেষে উনি বলেন আমাকে নিয়ে তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের তৃণমূলের নেতাকর্মীরা যে দাবি করছেন, আমি আশাবাদী ব্যারিস্টার এম এনামুল করিম ইমন তা মেনে নিবেন, তবে হ্যা আমি উনার সিদ্ধান্তের বাহিরে নয়।