ছাতকের ভাঁতগাও ইউনিয়ন বাসীর সমর্থন প্রত্যাশী উবায়দুল হক শাহীন

ছাতক প্রতিনিধি: ২০ শে ফেব্রুয়ারি শনিবার সকালে ছাতকের ভাত গাও ইউনিয়নের চেয়ারম্যানপ্রার্থী উবায়দুল হক শাহীন গণ সংযোগ করেন ইউনিয়নের ভিবিন্ন গ্রামও মহল্লায়।

জানা যায়, চেয়ারম্যান প্রার্থী উবায়দুল হক শাহীন শনিবার থেকে দিনব্যাপী ইউনিয়নের শাপলা গঞ্জ বাজার,ঝিগলী স্কুল এন্ড কলেজ পয়েন্ট,বাদে ঝিগলী,বরাটুকা,আলীগঞ্জ বাজারে গণসংযোগ করেন|

গণসংযোগকালে তিনি জনগণেরর কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে বলেন, আমি আপনাদের সন্তান,আমি ভাঁতগাও ইউনিয়্নের সর্বস্তরের জনসাধারনের সমর্থন প্রত্যাশী|

তিনি আরও বলেন, উন্নয়ন বঞ্চিত ভাত গাও ইউনিয়নকে একটি আধুনিক মডেল ইউনিয়ন হিসাবে রুপান্তর করতে আপনাদের সমর্থন প্রত্যাশা ও দোয়া কামনা করছি|

গনসংযোগকালে তার সাথে উপস্থিত ছিলেন, ফয়সল আহমদ রিপন, মুহাম্মদ সুজন মিয়া, আলী হুসাইন, দেলোয়ার হুসাইন, সেলিম উদ্দিন, কয়েছ আহমদ, আবুল কালাম প্রমুখ ।