সিলেট নিউজ বিডি ডেস্কঃ ছাতক উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ২৬ শে মার্চ মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হয়। অদ্য সকাল 10 ঘটিকার সময় স্থানীয় গোবিন্দগঞ্জে আব্দুল হক স্মৃতি কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়।
ছাতক উপজেলা আওয়ামী লীগ নেতা সাবেক ছাত্রনেতা সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য জননেতা জনাব মোঃ আব্দুস সহিদ মুহিতের নেতৃত্বে কলেজ শহীদ মিনারে নেতৃবৃন্দ পুস্পস্তবক অর্পণ করেন। এর আগে আব্দুস সহিদ মুহিত এর সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা বারিন্দ্র দাস সজিব এর পরিচালনায় বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা উপজেলা আওয়ামী লীগ নেতা মোঃ কামরুজ্জামান, রনজিত দাম,এম এ কাদির, বীর মুক্তিযোদ্ধা নুর উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা শুকুর আলী,আব্দুল হেকিম, কয়েছ আহমদ চৌধুরী, রাসেল আহমেদ, আখলাকুর রহমান, ফয়সল আহমদ বাবুল, নেপাল চন্দ্র দেবনাথ, মজনু মিয়া, সমুজ আলী,আঙ্গুর আলম,আফতাব আলী,লায়েক মিয়া, মুহিতুল ইসলাম চৌধুরী, নিরঞ্জন দেবনাথ, সুমন দেবনাথ, সেলিম আহমদ, চান মিয়া, পাপ্পু মজুমদার,বিজিত পাল প্রমুখ।
Sylhetnewsbd Online News Paper