ছাতকের দক্ষিণ খুরমা ইউনিয়নে প্রার্থীদের দৌড়ঝাঁপ,বইছে নির্বাচনী হাওয়া

মুজিবুর রহমান,দক্ষিণ ছাতক প্রতিনিধিঃ ছাতকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলাধীন দক্ষিণ খুরমা ইউনিয়নে বইছে নির্বাচনী হাওয়া।আগামী ৩১মার্চ ২য় দফায় ছাতকের ১৩টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে, নির্বাচন কমিশনারের এমন ঘোষণারপেক্ষিতে দলীয় ও ইউনিয়নবাসীর সমর্থন আদায় করে নিতে সম্ভাব্য প্রার্থীদের চলছে ব্যপক দৌড়ঝাঁপ। তবে এপর্যন্ত নির্বাচনী মাঠকে সরগরম করে রেখেছেন সম্ভাব্য ৯জন চেয়ারম্যান প্রার্থী।সরজমিনে ঘুরে দেখা যায়, নির্বাচনের দিন তারিখ ঘোষণা হওয়ার পরথেকে ইউনিয়নের চায়ের দোকান, হাট-বাজারসহ গ্রাম-গঞ্জের সর্বত্রই এখন চলছে নির্বাচন নিয়ে আলোচনা। কে হবেন আগামী দিনের চেয়ারম্যান এ নিয়ে করছেন তুমুল তর্ক বিতর্ক।

নির্বাচনে প্রার্থী হতে ইচ্ছুক সম্ভাব্য চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা নিজ নিজ পাড়া-মহাল্লায় নিজেদের প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন। যেহেতু এবারের স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে হচ্ছে, তাই সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা প্রচার- প্রচারণার পাশাপাশি নিজ নিজ দলের প্রতীক পেতে দলের শীর্ষ নেতাদের সাথে জোর লবিং চালিয়ে যাচ্ছেন। সেই সাথে নিজেদের বিজয় নিশ্চিত করতে ভোটারদের বাড়িবাড়ি গিয়ে তারা ভোট প্রার্থনা করছেন। তাছাড়া প্রার্থীদের সমর্থকরাও বসে নেই।

তারাও তাদের পছন্দের প্রার্থীর পক্ষে চালিয়ে যাচ্ছেন দেশ-বিদেশে প্রচার-প্রচারণা। ভোটাররাও মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন, ভোট প্রদানের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করার জন্য। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের সাথে সংরক্ষিত ওয়ার্ডের নারী ও সাধারণ ওয়ার্ডের পুরুষ সদস্য প্রার্থীরাও চালিয়ে যাচ্ছেন তাদের প্রচার- প্রচারণা ও গণসংযোগ। সব মিলিয়ে দক্ষিণ ইউনিয়নে এখন বইছে নির্বাচনী হাওয়া। তবে কে পাচ্ছেন দলীয় প্রতীক এ নিয়ে প্রার্থী, সমর্থক ও ভোটারদের মধ্যে ব্যাপক উদ্বেগ-উৎকন্ঠা বিরাজ করছে।ইউনিয়নের স্থানীয় লোকদের সঙ্গে কথা বলে জানা যায়, আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ইউনিয়নের সম্ভাব্য প্রার্থীরা বিগত কয়েক মাস থেকেই প্রচার- প্রচারণা চালিয়েআসছেন। ব্যানার, ফেস্টুন, লিফলেট ও ফেইসবুকে প্রচার- প্রচারণার পাশাপাশি নিজের সমর্থকদের সাথে নিয়মিত যোগাযোগ করে যাচ্ছেন।

কেউ কেউ বাড়িতে বিশেষ দাওয়াতের ব্যবস্থা করে সমর্থকদের মন জয়ের পাশাপাশি ইউনিয়নবাসীর সমর্থন আদায় করে নিতে বিভিন্ন সামাজিক ওধর্মীয় অনুষ্ঠানে বিনা নিমন্ত্রণে উপস্থিত হয়ে আর্থিক সহযোগিতা প্রদান করছেন। তবে আলোচনার শীর্ষে রয়েছেন আব্দুল খালিক,বর্তমান চেয়ারম্যান আব্দুল মছব্বির,জাহাংগীর আলম,আল আফরোজ আলী,এই ৪জন আলোচনায় রয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।এপর্যন্ত দক্ষিণ খুরমা ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট ৮জন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর নাম শোনা যাচ্ছে।

তারা হচ্ছেন,বর্তমান ইউপি চেয়ারম্যান আব্দুল মছব্বির(আ.লীগ), আব্দুল খালিক(আ.লীগ), জাহাঙীর আলম(বিএনপি),রুহুল আমিন(আ.লীগ), চান মিয়া(বিএনপি),
ফজলুর রহমান(বিএনপি), জয়নাল আবেদীন(আ.লীগ), আব্দুস ছোবহান(আ.লীগ), আবুল খয়ের(জাপা)।