নবীগঞ্জে মহিলার গলাকাটা লাশ উদ্ধার

সিলেট নিউজ বিডি ডেস্ক: নবীগঞ্জে এক মহিলার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মহিলা নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের কামিরাই গ্রামের মানসিক রোগী জাবিদ উল্লাহ’র স্ত্রী আমেনা বেগম (৪৫)।

জানা যায়- শনিবার (১৩ মে) সকালে স্থানীয় লোকজন হাত বাঁধা অবস্থা গলাকাটা লাশ ঘরের খাটের নিচে দেখতে পেয়ে নবীগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে একদল পুলিশ বসতঘরের খাটের নিচ আমেনা বেগমের গলাকাটা লাশ উদ্ধার করে।

নবীগঞ্জ-বাহুবল সার্কেলের এএসপি মো. রাসেলুর রহমান জানান- ঘরের ভেতর থেকে লাশটি পাওয়া গেছে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি- এটা পূর্বশত্রুতা বা জায়গা-জমি নিয়ে বিরোধের জের ধরে খুন হয়েছে। তবে তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।

এদিকে, ময়নাতদন্তের জন্য আমেনা বেগমের লাশ হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।