সিলেট নিউজ বিডি ডেস্ক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ উইনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি লাভ করায় হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় অানন্দ শোভাযাত্রা ও অালোচনা সভা অনুষ্টিত হয়েছে।
শনিবার (২৫ নভেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে এ অানন্দ শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে অাবার উপজেলা পরিষদ প্রঅঙ্গনে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সর্বস্থরের জনগণ উপস্থিত ছিলেন।
পরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ উপলক্ষে এক অালোচনা সভা অনুষ্ঠিত হয়। অালোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরেন। সবশেষে প্রজেক্টরের মাধ্যমে মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ প্রদর্শন করা হয়।
Sylhetnewsbd Online News Paper