ছাতক প্রতিনিধিঃ ছাতকে বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামিয়া ছাতক দক্ষিণ উপজেলাধীন ছৈলা-আফজলাবাদ ইউনিয়ন শাখার উদ্যোগে দাখিল ও এসএসসি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা দেয়া হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার দুপুরে স্থানীয় লাকেশ্বর দাখিল মাদরাসার হলরুমে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন শাখা সভাপতি সুহেল তাজ।
সহ-সভাপতি হুছাম উদ্দীন জামিলের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা তালামীযের সভাপতি হাফিজ রফিকুল ইসলাম তালুকদার। প্রধান বক্তার বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা তালামীযের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নুর হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ছাতক দক্ষিণের সভাপতি এম.এ. হোসাইন সালেহী, দক্ষিণের আল-ইসলাহ’র সহ-সভাপতি মাওলানা আব্দুল গফুর, লাকেশ্বর দাখিল মাদরাসার সহ-সুপার মাওলানা আব্দুর রকিব, উত্তরের তালামীযের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারন সম্পাদক আলী আহমদ নাঈম, দক্ষিণের সাধারণ সম্পাদক মুহাম্মদ হাসান আহমদ, সাংগঠনিক সম্পাদক শিরন আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক কাওসার আহমদ, প্রশিক্ষন সম্পাদক সায়েম আহমদ, উত্তরের সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান, জুয়েল আহমদ, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক শামীম আহমদ প্রমূখ।
Sylhetnewsbd Online News Paper