সিলেট নিউজ বিডি ডেস্ক: “মা ও পোনা মাছ ধরবোনা দেশ ও দেশের ঐতিহ্য মা মাছের অভয়ারণ্য টাংগুয়ার হাওড়ের ক্ষতি করবোনা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মিটা পানির মাছের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে বুধবার ১১ই জুলাই দুপুর ১টায় টাংগুয়ার হাওড় সংলগ্ন শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদ ভবনে উক্ত পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব খসরুল আলমের সভাপতিত্বে সি,এন,আর,এস,প্রকল্প সমন্বয়কারী ইয়াহিয়া সাজ্জাত এর সঞ্চালনায় টাংগুয়ার হাওড়ে মা ও পোনা মাছ ধরা বন্ধ রাখতে ও মাছের প্রজনন বৃদ্ধি করতে সচেতনতা মুলক সভা অনু্ষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন,তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবু পুর্ণেন্দু দেব:বিশেষ অতিথি তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদে প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব আবুল হোসেন খাঁন,তাহিরপুর উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডাঃ স্বমাপন চাকমা,শ্রীপুর দক্ষিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু বিশ্বজিৎ সরকার,জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোদাচ্ছির আলম সুবল, টাংগুয়ার হাওড় শ্রীপুর উত্তর ইউনিয়ন সহব্যাবস্থাপনা কমিটির সভাপতি আব্দুস সাত্তার,সবেক সভাপতি মনির মিয়া,খসরুল আলম,বাবলু মিয়া,আব্দুল হালিম,নুর মিয়া,মহসীন,আওয়ামীলীগ নেতা আল আমিন,সি,এন,আর,এস,প্রকল্প উন্নয়ন কর্মী শাহীনুর রহমান শাহীন,উন্নয়ন কর্মী সাইফুল ইসলামপ্রমুখ এছাড়াও টাংগুয়ার হাওড় পাড়ের সুশীল সমাজ প্রতিনিধি ও গন্যমান্য ব্যাক্তিবর্গ এবং হাওড় পাড়ের মৎস্যজীবীগন cfউপস্থিত ছিলেন।সভা শেষে,জনতা উচ্চ বিদ্যালfয়ের নবনির্মিত গেইট উদ্বোধন ও বিদ্যালয়ের প্রাঙ্গণে দুটি বৃক্ষরোপণ করেন।করেন।
Sylhetnewsbd Online News Paper