সিলেট নিউজ বিডি ডেস্ক: ১ কোটি ১ লাখ ১৭ হাজার ২০৯ টাকা ব্যয়ে বাহুবল উপজেলা ১নং স্নানঘাট ইউনিয়নে আলগাহাটি-নোয়াহাটি ও স্নানঘাট ইউপি অফিস থেকে রইছগঞ্জ বাজার পর্যন্ত দুইটি সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন এমপি কেয়া চৌধুরী।
মঙ্গলবার (৩০ অক্টোবর) বিকেলে তৃণমূল লোকজনকে সাথে নিয়ে তিনি এ সড়কগুলোর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
পরে খাগাউড়া, নোয়াহাটি, অমৃতা, শংকরপুর, ইলামপুর গ্রামবাসীর আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি কেয়া চৌধুরী বলেন- আমি আপনাদের এলাকার সন্তান। আমাকে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি নির্বাচিত করেন। নেত্রীর নির্দেশে আমি এসে নবীগঞ্জ-বাহুবলের স্থানে স্থানে উন্নয়ন করেছি। আমার নিজের এলাকা স্নানঘাট। এখানেও বরাদ্দ প্রদান করেছি।
এ বরাদ্দে এবার গুরুত্বপূর্ণ দুইটি রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এ রাস্তাগুলো নির্মাণ কাজ শেষ হলে স্থানীয় হাজার হাজার লোকের চলার পথ সুগম হবে। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র এই উপহার খাগাউড়াবাসীর দীর্ঘদিনের কাঙ্খিত স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে। তিনি বলেন- আমি প্রায় ৫টি বছর আপনাদের পাশে ছিলাম। নেত্রীর কাছ থেকে বরাদ্দ এনেছি। এ বরাদ্দে ব্যাপক উন্নয়ন করেছি। নির্বাচন এসেছে। বলতে চাই শেখ হাসিনার সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন। নৌকা মার্কায় দিলে ভোট শান্তি পাবেন। এ সময় শত শত জনতা হাত তুলে নৌকায় ভোট দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় বক্তব্য রাখেন- বাহুবল উপজেলা যুবলীগের সাবেক সভাপতি অলিউর রহমান অলি, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম-আহবায়ক শামিমুর রহমান শামীম, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, ইউনিয়ন যুবলীগ নেতা প্রদীপ সুত্রধর, ইমরুল কবীর, ছাত্রলীগ নেতা নুরুল ইসলাম, হৃদয় প্রমুখ। এ সভায় তৃণমূলের শত শত লোকজন অংশগ্রহণ করেন।
Sylhetnewsbd Online News Paper