ছাতকের গোবিন্দগঞ্জে এমপি মানিকের মতবিনিময়

ছাতক প্রতিনিধিঃ ছাতকের গোবিন্দগঞ্জে ক্ষুদ্র হকার্স ব্যবসায়ি ও মৎস্য ব্যবসায়ি সমিতির সাথে মতবিনিময় করেছেন মহাজোটের প্রার্থী, সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। শুক্রবার রাতে সুনামগঞ্জের প্রবেশদ্বার গোবিন্দগঞ্জে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মৎস্য ব্যবসায়ি সমিতির সভাপতি সাহাব উদ্দিনের সভাপতিত্বে ও গোবিন্দগঞ্জ লেগুনা শ্রমিক সভাপতি ও ক্ষুদ্র হকার্স ব্যবসায়ি সমিতির অর্থ সম্পাদক এম এ খালিকের পরিচালায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় নৌকায় ভোট প্রার্থনা করে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-৫ ছাতক-দোয়ারাবাজার আসনের মহাজোটের প্রবীন প্রার্থী, সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।

এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, আ’লীগ নেতা মাওলানা আখতার আহমদ, গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক রইছ আলী, উপজেলা স্বেচ্চাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলম, ক্ষুদ্র হকার্স ব্যবসায়ি সমিতির সভাপতি আবুল কয়েছ, সহ-সভাপতি ফারুক আহমদ, সাধারণ সম্পাদক আবু সাঈদ, সহ-সাধারণ সম্পাদক আমির আলী, সাংগঠনিক সম্পাদক নেছার আহমদ, প্রচার সম্পাদক ফরিদ মিয়া, সহ-অর্থ সম্পাদক হোসাইন আহমদ মুসা, মৎস্য ব্যবসায়ি সমিতির সহ-সভাপতি খলিল মিয়া, সাধারণ সম্পাদক আবদুল বাকিদ, অর্থ সম্পাদক নুরুল আমীনসহ ক্ষুদ্র হকার্স ও মৎস্য ব্যবসায়ি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।