সুনামগঞ্জের নয় উপজেলায় নৌকা পাঁচ, চারটিতে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী

সিলেট নিউজ বিডি ডেস্কঃ প্রথম ধাপে অনুষ্ঠিত পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে সুনামগঞ্জের নয় উপজেলায় ভোট গণনা সম্পন্ন হয়েছে। ফলাফলে পাঁচ উপজেলায় নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী, চারটিতে স্বতন্ত্র প্রতীকের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এদের মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী রয়েছেন তিনজন এবং অন্য একজন বিএনপির বহিস্কিৃত নেতা।

সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে পাওয়া বেসরকারি ফলাফল অনুযায়ী সুনামগঞ্জ সদর উপজেলায় আ.লীগের প্রার্থী জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি স্বতন্ত্র প্রার্থী মনিষ কান্তি দে মিন্টু।

বিশ্বম্ভরপুর উপজেলায় বিজয়ী হয়েছেন আ.লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক সফর উদ্দিন। তার নিকতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী হারুনুর রশিদ।

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় বিএনপির বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী ফারুক আহমদ বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি আ.লীগের আবুল কালাম।

দিরাই উপজেলা আ.লীগের বিদ্রোহী জেলা আ.লীগের সদস্য মঞ্জুর আলম চৌধুরী বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী আ.লীগের প্রদীপ রায়।

তাহিরপুর উপজেলায় বিজয়ী হয়েছেন আ.লীগের প্রার্থী করুণা সিন্ধু চৌধুরী বাবুল। তার নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী আনিসুল হক।

ধর্মপাশা উপজেলা বিজয়ী হয়েছে আ.লীগের বিদ্রোহী উপজেলা যুবলীগের সাবেক সভাপতি স্বতন্ত্র প্রার্থী মোজাম্মেল হোসে রোকন। তার নিকটতম প্রতিদ্বন্ধী আ.লীগের শামীম আহমদ মুরাদ।

ছাতক উপজেলা বিজয়ী হয়েছেন আ.লীগের ফজলুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী অলিউর রহমান চৌধুরী বকুল।

দোয়ারাবাজার উপজেলায় বিজয়ী হয়েছেন আ.লীগের ডা. আব্দুর রহিম। তার নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী দেওয়ান তানভীর আশারাফি।

শাল্লা উপজেলায় বিজয়ী হয়েছেন আ.লীগের প্রার্থী আল আমিন চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র অবনী মোহন দাস।

রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দু’য়েকটি অনাকাঙ্খিত ঘটনা ছাড়া প্রায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়। সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত করায় এ ধাপে এ উপজেলায় ভোট হয়নি।